1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
Test সিরাজগঞ্জ একজনকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের! আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়রথ অব্যাহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ Time View

স্প্যানিশ লা লিগায় কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকের কল্যাণে রিয়াল মাদ্রিদ সহজেই ৩-০ গোলে রিয়াল ভায়াদোলিদকে পরাজিত করে তাদের লা লিগা শিরোপার দৌড়কে আরও শক্তিশালী করেছে। এই জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে লস ব্লাঙ্কোস।

ভিনিসিয়ুস জুনিয়র নিষেধাজ্ঞার কারণে না থাকলেও রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি বেশ সহজই ছিল। প্রথমার্ধে ভায়াদোলিদের রক্ষণ বেশ ভালোভাবেই প্রতিরোধ গড়ে তোলে, তবে এমবাপ্পে জুড বেলিংহামের নিখুঁত পাস থেকে গোল করে প্রথমার্ধের একমাত্র প্রকৃত সুযোগটি কাজে লাগান ।

বিরতির পর এমবাপ্পে আরও বিধ্বংসী রূপ ধারণ করেন। ঘণ্টাখানেকের মাথায় দুর্দান্ত কার্লিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি তারকা। এটি ছিল চলতি মৌসুমে লা লিগায় তার ১৪তম গোল। তবে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে তার দুর্দান্ত রাত এখানেই শেষ হয়নি। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে তিনি পূর্ণ করেন নিজের স্প্যানিশ ফুটবলে প্রথম হ্যাটট্রিক।

লা লিগায় গুরুত্বপূর্ণ এক ম্যাচ জয়ের পর কোচ কার্লো আনচেলোত্তি এখন চোখ রাখছেন মধ্য সপ্তাহের ইউরোপীয় অভিযানের দিকে। ফরাসি ক্লাব স্টাড ব্রেস্টের বিপক্ষে হতে যাওয়া গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদকে জয়ের জন্য মরিয়া হতে হবে।

চলতি মৌসুমে ইউরোপে সাত ম্যাচে মাত্র ১২ পয়েন্ট সংগ্রহ করায় সরাসরি শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। বিশেষজ্ঞ সংস্থা অপ্টার মতে, মাদ্রিদের শেষ আটে সরাসরি ওঠার সম্ভাবনা মাত্র ২%। ফলে অতিরিক্ত দুটি প্লে-অফ ম্যাচ তাদের অপেক্ষায় রয়েছে, যা সৌদি আরবে স্প্যানিশ সুপারকাপের পর ক্লান্ত মাদ্রিদের জন্য আদর্শ নয়।

তবে আপাতত এমবাপ্পের দুর্দান্ত ফর্ম এবং রিয়ালের জয়ের ধারাবাহিকতা দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আত্মবিশ্বাস দিচ্ছে।

Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT