1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
Test সিরাজগঞ্জ একজনকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের! আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২১৪ Time View

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ নিরাপদে বের হওয়ার চেষ্টা করছে। সৌদি আরব থেকে সার বোঝাই করে গন্তব্য পরিবর্তন করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজটি পার হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর বিএসসি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক। ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

বিএসসির এমডি জানান, এর আগে হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ‘বাংলার জয়যাত্রা’ শারজায় গিয়ে নোঙর করতে বাধ্য হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গন্তব্য পরিবর্তন করে জাহাজটি নিরাপদে পার হয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিএসসির বহরে নতুন ৩টি জাহাজ যুক্ত হবে। প্রতিষ্ঠানটি এখন ‘ওয়ান শিপ পলিসি’ নিয়ে চলছে উল্লেখ করে কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর একটি করে জাহাজ কিনবে বিএসসি।’

Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT