1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
Test সিরাজগঞ্জ একজনকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের! আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৮৩ Time View

গলে একটা সময় পর্যন্ত বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছিল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের জোড়া সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিমও। এছাড়া লিটন দাসের ব্যাটও হেসেছিল সেই টেস্টে। মুদ্রার উলটো পিঠ দেখতে বেশি সময় লাগলো না টাইগারদের। চরম ব্যাটিং ব্যর্থতায় কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে হারল বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) কলম্বো টেস্টের চতুর্থ দিনে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। তাতে ২১১ রানের লিড পায় লঙ্কানরা।

প্রথম টেস্টের ভালো ব্যাটিং প্রদর্শণীর পর এই টেস্টে এমন হারকে হতাশাজনক মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘খুবই হতাশাজনক। আমরা প্রথম ম্যাচটা যেভাবে খেলেছি, এরপর এমন খেলাটা হতাশাজনক। আমরা ভালো খেলিনি।’

আরও পড়ুন: টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন শান্ত

এমন হারের জন্য প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকে দায়ী করছেন শান্ত। বেশিরভাগ ব্যাটার উইকেট ছুড়ে দিয়ে এসেছেন বলে মনে করেন তিনি, ‘আমাদের এই (ম্যাচেও) সুযোগ ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। বিশেষত প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি, এটা প্রত্যাশানুযায়ী ছিল না। এটাই আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে।’

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া সঠিক ছিল বলেও জানান এই টেস্টের পর অধিনায়কত্ব ছেড়ে দেয়া শান্ত, ‘আমার এখনো মনে হয় আমাদের আগে ব্যাট করা ঠিক আছে। উইকেট কিছুটা মন্থর ছিল। কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, তা ভালো ছিল না। আমরা সব সময় সহজ বিকল্পটা ভেবেছি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেক ভুল করেছি।’

Collected

Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT