1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ

আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন

আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের দিন যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৮ বছর বা তার বেশি এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবলমাত্র সেসব নাগরিকরাই ভোট দিতে পারবেন। একজন ভোটার হিসেবে নির্বাচনের দিন দু’টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ—ভোটকেন্দ্র কোনটি এবং এবং ভোটার তালিকায় ভোটার নম্বর কত।

তথ্যগুলো জানতে আপনার মোবাইল থেকে যেতে হবে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরে (অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অপারেটিং সিস্টেম)। এরপর নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

এছাড়াও চারটি সহজ পদ্ধতিতে ভোটাররা নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন বলে জানিয়েছে ইসি।

অ্যাপে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর ও জন্ম তারিখ দিলেই ভোটার তার ক্রমিক নম্বর ও কেন্দ্রের তথ্যের পাশাপাশি নির্বাচনী এলাকার প্রার্থীদের হলফনামা ও প্রতীক দেখতে পাবেন

যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে।

এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট, উপজেলা বা জেলা নির্বাচন অফিস থেকেও এই তথ্য পাওয়া যাবে। ভোটকেন্দ্রে গিয়ে ভোটার তালিকা থেকেও এই তথ্য সংগ্রহ করা যাবে।

নির্বাচনের দিন যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৮ বছর বা তার বেশি এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই ভোট দিতে পারবেন। ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি মূলত জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) উল্লেখ থাকা জন্ম তারিখের ওপর নির্ভর করে। এই তালিকা অনুযায়ীই ভোটারদের কেন্দ্র নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT

Warning: Undefined array key "config_theme" in /home/bhairabi/bhairabnews.com/wp-content/themes/LatestNews/include/root.php on line 29