1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের! আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে।

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৭ Time View

বিএনপি ক্ষমতায় যেতে পারলে বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ ও মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের জনসংখ্যার ৫১ শতাংশ নারী। দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

গতকাল রোববার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবাবিষয়ক এক আলোচনা ও চা চক্রে তিনি এসব কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও নিকেতনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি নির্বাচিত হলে নারীদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে জোবাইদা রহমান বলেন, ‘আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব। উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে। অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, স্থপতি ও পাইলট ক্যাপ্টেন ইয়াসমিন, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নায়লা জামান।

গুলশান সোসাইটির পক্ষ থেকে উদ্যোক্তা শায়লা রহমান, তারকা শেফ আল্পনা হাবিব, বনানী সোসাইটি থেকে নারী উদ্যোক্তা ও সমাজকর্মী জেবুন নাহার মঈন, বারিধারা সোসাইটি থেকে নাজমা ইসলাম, নিকেতন সোসাইটি থেকে সারজানা সুলতানা, পুরাতন ডিওএইচএস থেকে সিমিন এম আখতার, মহাখালী ডিওএইচএস থেকে নাজনীন আকবর হক, সেনানিবাস এলাকা থেকে সৈয়দা শাহরিয়া সামাদ, বারিধারা ডিওএইচএস থেকে ফরিদা ইয়াসমিন বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT

Warning: Undefined array key "config_theme" in /home/bhairabi/bhairabnews.com/wp-content/themes/LatestNews/include/root.php on line 29