1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
Test সিরাজগঞ্জ একজনকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের! আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৭৮ Time View

ব্যক্তিগত জীবনে ‘কালো জাদু’তে বিশ্বাস করেন বলিউড অভিনেত্রী কাজল। ভয়ংকর এক অভিজ্ঞতার কারণে কাজল বিশ্বাস রাখেন জ্বীন, পরী, ভূত-প্রেতের অস্তিত্বেও।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান তার ভূত, প্রেত আর কালো জাদুতে বিশ্বাস রয়েছে।

কাজল বলেন,
আমি কখনই প্রথমে এসব বিশ্বাস করতাম না। ভৌতিক কোনো সিনেমাও দেখতাম না। কিন্তু আমার বোন এসবে বিশ্বাস রাখে। ভৌতিক সিনেমাও দেখে। ও যখন কোনো ভৌতিক সিনেমা দেখতো তখন আমি ওকে মজা করে বলতাম, ভয় পেতে চাইলে আমার কাছে আয়, ফ্রিতে ভয় দেখিয়ে দেব। আমার প্রস্তাবে ও অবশ্য কখনও রাজি হয়নি।

কাজল আরও বলেন,

পৃথিবেীতে আসলে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যা আমরা দেখতে পাই না। আমার জীবনে ভয়ংকর এক অভিজ্ঞতার কথা বলতে পারি। আমরা একটি পুরনো হাভেলিতে (এক ধরনের ঐতিহ্যবাহী রাজকীয় প্রাসাদ বা বিশাল আকারের বাড়ি) শুটিং করতে গিয়েছিলাম। কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্ব ছিল প্রাসাদটির। সেখানে পৌঁছানোর পর আমার জানালার দিকে চোখ যায়। আমি দেখি, জানালায় একটি মাথার খুলি পড়ে রয়েছে। আমাদের টিমের কেউ কিন্তু ওই খুলি সেখানে রাখেনি।

এরপর একটু গম্ভীর হয়েই এ অভিনেত্রী বলেন,
এর কিছুক্ষণ পর আমি একটি বাচ্চা মেয়েকে সেখানে দেখতে পাই। হঠাৎ সে আমার কাছে আসে আর বলে, আন্টি আমার কমলালেবুর রস খেতে খুব ভালো লাগে। মেয়েটি বেশভূষা পেত্নীর মত ছিল। পরে ওকে কোথাও সেখানে খুঁজে পাইনি।

আরও পড়ুন: ফের মা হলেন ইলিয়ানা, প্রকাশ্যে আনলেন সন্তানের মুখ

কালো জাদু প্রসঙ্গে কাজল বলেন,
আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে কখনও কখনও এমন কিছু সময়, মুহূর্ত আসে, যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে কিছু একটা হচ্ছে। কিছু একটা ঠিক নেই চার পাশে।

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ভৌতিক সিনেমা ‘মা’। সিনেমায় একজন মা তারে মেয়েকে বাঁচাতে কী কী করতে পারে সে চেষ্টা আর অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কাজল।

Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT