1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
Test সিরাজগঞ্জ একজনকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের! আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন ক্লাবের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬৪ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। সন্দেহ জনক ম্যাচ খেলায় চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়াংমেন্সের বিরুদ্ধে বাফুফের কাছে চিঠি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)) পর্যবেক্ষক দল। জিজ্ঞাসাবাদের জন্য দ্রুতই ক্লাবগুলোকে ডাকবে বাফুফে। এদিকে, অভিযুক্ত ক্লাবগুলোর কর্মকর্তাদের দাবি ফিক্সিং কাণ্ডে যুক্ত নন তারা।

দেশের ফুটবলে ফিক্সিং কাণ্ড নতুন নয়। একটা সময় ঘরোয়া ফুটবলে হরহামেশায় ম্যাচ পাতাতো ক্লাবগুলো। প্রতিপক্ষকে ম্যাচ ছেড়ে দেয়া ও নির্দিষ্ট স্কোরলাইনে গেম শেষ করার জন্য ক্লাব ও ফুটবলারদের লোভনীয় প্রস্তাব দিতো অনলাইন বেটিং সাইট ও বাজিকররা। তাদের ফাঁদে পা দিয়ে শাস্তির মুখেও পড়েছিল বেশ কয়েকটি ক্লাব। বিগত কয়েক বছর ফিক্সিংয়ের অভিযোগ কম হলেও তা পুরোপুরি নির্মূল করতে পারেনি বাফুফে।

 
এবার ফিক্সিংয়ের ভয়াবহ অভিযোগ উঠেছে প্রিমিয়ার লিগের তিন ক্লাবের বিরুদ্ধে। সন্দেহ জনক ম্যাচ খেলায় চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়াংমেন্সকে নিয়ে বাফুফের কাছে চিঠি দিয়েছে এএফসির পর্যবেক্ষক দল।
 
বাফুফের পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান হুমায়ুন খালিদ ফোনে সময় সংবাদকে বলেন, ‘আমরা মিটিংয়ে চিঠি পেয়েছি। বিষয়টা বাফুফে জানাবে। বাফুফের কিছু ইন্টারনাল কাজ আছে। আমাদের সঙ্গে শেয়ার করার মতো অবস্থানে তারা নেই।’
এএফসির পর্যবেক্ষক দলের কাছ থেকে চিঠি পেয়ে অভিযুক্ত তিন ক্লাবের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছে বাফুফে। লিগে নিজেদের প্রথম ম্যাচেই ঢাকা মোহামেডানের কাছে ৬-০ গোলে হেরেছে ওয়ান্ডারার্স। সেই স্কোরলাইন নিয়েই সন্দেহ এএফসির পর্যবেক্ষক দলের।
 
অন্যদিকে, ঢাকা আবাহনীর সঙ্গে চট্টগ্রাম আবাহনী ও ফকিরেরপুলের সঙ্গে বাংলাদেশ পুলিশের ম্যাচ নিয়ে সন্দেহের তীর ছুঁড়েছে এএফসি। তবে ক্লাব কর্তাদের দাবি ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নন তারা।
 
ঢাকা ওয়ান্ডার্সের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের ক্লাব ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমার চোখে এরকম কোনো ঘটনা পড়েনি। বাইরে থেকে যদি কেউ এমন করে থাকে বা কোনো প্রমাণ থাকে, তাহলে সেটা আমাকে দিতে পারতো। ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্তটা আমরা নিতে পারতাম।’
 
চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুর রহমান মনি ফোনে বলেন, ‘এই ধরনের কোনো কিছুর সঙ্গে আমার ক্লাব জড়িত বলে আমি মনে করি না। এ ধরনের কোনো কিছুর ইঙ্গিত যদি আমি পেতাম বা বুঝতাম, তাহলে আমি নিজেই এর বিরুদ্ধে দাঁড়াতাম।’
 
তৃতীয় পক্ষ বা ক্লাবের মধ্যে কেউ ফিক্সিং করে থাকে তারও কঠোর শাস্তির দাবি জানান অভিযুক্ত ক্লাবগুলোর কর্তারা। ঢাকা ওয়ান্ডার্সের সাধারণ সম্পাদক বলেন, ‘বাফুফে যদি আমাদেরকে প্রমাণগুলো দিতে পারে বা যদি আমরা পাই, আমরা অবশ্যই এ ব্যাপারে প্রদক্ষেপ নিব।’

 

Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT