1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থগিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আগামীকাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৫ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়ার স্থগিত প্রাথমিক আবেদন আগামীকাল সোমবার দুপুর ১২টায় শুরু হবে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এদিকে এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা থেকে কমিয়ে সার্ভিস চার্জসহ ২২ টাকা নির্ধারণ করেছে প্রশাসন।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় স্থগিতকৃত প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি দুপুর ১২টায় শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন। প্রথম ধাপে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত বি (বাণিজ্য) ইউনিট ১২ এপ্রিল, এ (মানবিক) ইউনিট ১৯ এপ্রিল ও সি (বিজ্ঞান) ইউনিট ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য সালেহ হাসান নকীব। ৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হওয়ার কথা ছিল। উপাচার্যের ওই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পোষ্য কোটার সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে সহ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ফরিদ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় কোনো পোষ্য কোটা থাকছে না। বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছে ভর্তি উপ-কমিটি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT

Warning: Undefined array key "config_theme" in /home/bhairabi/bhairabnews.com/wp-content/themes/LatestNews/include/root.php on line 29