Close Menu
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Facebook X (Twitter) Instagram
SUBSCRIBE
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Home » রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯
রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

Bhairab NewsBy Bhairab NewsSeptember 14, 2025Updated:September 29, 2025
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. এনামুল হুদা লালু (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক মো. আব্দুল গাফফার (৫৬), লালবাগ থানার ২৪ নং ওয়ার্ডের ৫ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬), মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সাইফুল ইসলাম লিয়ন (২৪), ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাঈম নোমান (৬০), ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির রাজন (৪২), ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতব্বর (৪৩) এবং ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।

ডিএমপির মুখপাত্র জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি। গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।

Source: Collected

Previous Articleমালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
Next Article পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

এই বিভাগের আরো সংবাদ

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

September 17, 2025

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

September 17, 2025

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

June 28, 2025

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

September 20, 2025

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

September 17, 2025

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

September 17, 2025

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

September 14, 2025
আজকের বিশেষ
ভৈরবের খবর

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

রাজনীতি

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

রাজনীতি

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

বাংলাদেশ

সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি মিলছে

www.Bhairabnews.com নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে। আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি। তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক: মোঃ আলামিন গাজী
রসুলপুর, ভৈরব-কিশোরগঞ্জ।
Email: [email protected],
  • Home
  • About Us
  • Contact us
  • Privacy Policy
Facebook X (Twitter) Instagram Pinterest
© 2025 BhairabNews. Designed by BhairabNews.

Type above and press Enter to search. Press Esc to cancel.