Close Menu
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Facebook X (Twitter) Instagram
SUBSCRIBE
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Home » ভৈরবে জুতা তৈরির দুটি কারখানায় অগ্নিকাণ্ড
ভৈরবের খবর

ভৈরবে জুতা তৈরির দুটি কারখানায় অগ্নিকাণ্ড

Bhairab NewsBy Bhairab NewsAugust 30, 2025Updated:September 20, 2025
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

কিশোরগঞ্জের ভৈরবে আগুনে দুটি জুতার কারখানা পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত উসমান মোল্লার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে ঈগল পিও ফুটওয়্যার ও চেঞ্জ পিও ফুটওয়্যার নামের দুটি কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে নয়টার দিকে চেঞ্জ পিও ফুটওয়্যারের অফিসকক্ষে আগুনের শিখা দেখা দেয়। তখন কারখানার উৎপাদন ও অফিসকক্ষ বন্ধ ছিল। আগুন দ্রুত পাশের ঈগল পিও ফুটওয়্যারে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঈগল পিও ফুটওয়্যারের পরিচালক সোহাগ মিয়া বলেন, ‘আমাদের কারখানায় শীতকালীন জুতা তৈরির কাঁচামাল ছিল, যার আর্থিক মূল্য প্রায় তিন কোটি টাকা। আগুনে সবই পুড়ে গেছে।’

ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক আজিজুল হক বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছিল।

Source: ProthomAlo

Previous Articleলিবিয়ায় দালাল চক্রের আস্তানায় দিপু, টাকা দিলে থামে নির্যাতন
Next Article বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্দোলন এবং আনুষঙ্গিক কিছু বিষয়

এই বিভাগের আরো সংবাদ

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

September 20, 2025

লিবিয়ায় দালাল চক্রের আস্তানায় দিপু, টাকা দিলে থামে নির্যাতন

August 14, 2025

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

September 20, 2025

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

September 17, 2025

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

September 17, 2025

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

September 14, 2025
আজকের বিশেষ
ভৈরবের খবর

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

রাজনীতি

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

রাজনীতি

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

বাংলাদেশ

সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি মিলছে

www.Bhairabnews.com নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে। আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি। তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক: মোঃ আলামিন গাজী
রসুলপুর, ভৈরব-কিশোরগঞ্জ।
Email: [email protected],
  • Home
  • About Us
  • Contact us
  • Privacy Policy
Facebook X (Twitter) Instagram Pinterest
© 2025 BhairabNews. Designed by BhairabNews.

Type above and press Enter to search. Press Esc to cancel.