1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের! আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৯ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় থানা পুলিশকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এসময় জাল নোট, নগদ টাকা ও মাদক সেবনের উপকরণসহ রাশেদ জামান (৪০) নামে সংঘবন্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (২৭ ও ২৮ জুন) ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। একই সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে এক হাজার টাকা দামের একটি জাল নোট, নগদ ১২ হাজার টাকার, তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মাদক সেবনের কিছু উপকরণ।

সকালে গ্রেফতার রাশেদকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা।

পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরে চক্রের মাধ্যমে জাল নোট সরবরাহ ও ডলার দেয়ার প্রলোভনে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন রাশেদ সহ তার সহযোগীরা।

এদিকে দেবীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, চক্রের ফান্দে পড়া টাঙ্গাইলের তিনজন ভুক্তভোগী শুক্রবার অভিযোগ করেন যে, ডলার দেওয়ার প্রলোভনে তাদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই রাতে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

গভীর রাত থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার দুই সহযোগীর তথ্য সংগ্রহ করা হয় এবং তাদের বাড়িতেও তল্লাশী অভিযান পরিচালিত হয়। এসময় অপর দুই সহযোগীকে পাওয়া যায় নি। অভিযান শেষে সকালে গ্রেফতার রাশেদ জামানকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে তিনজনকেই চিহ্নিত করে আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা জানান সেনা সদস্যরা।

এ বিষয়ে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন সময় সংবাদকে বলেন, এ প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জাল নোট সরবরাহ ও প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো জানান, এ চক্রের অন্য সদস্যদের খোঁজে ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। অপরাধমূলক কার্যকলাপে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Collected

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT

Warning: Undefined array key "config_theme" in /home/bhairabi/bhairabnews.com/wp-content/themes/LatestNews/include/root.php on line 29