Close Menu
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Facebook X (Twitter) Instagram
SUBSCRIBE
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Home » দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২
বাংলাদেশ

দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২

Bhairab NewsBy Bhairab NewsJune 28, 2025Updated:September 20, 2025
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পান দোকানি নজরুল বেপারী (৩২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ এবং হাতাহাতির জের রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব।

গ্রেফতার দুই আসামি হলেন গোয়ালন্দ উপজেলার হোসেন মণ্ডল পাড়ার মো. সুলতানা মিয়ার ছেলে রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২) এবং সোহরাব মণ্ডল পাড়ার মৃত আতর আলী মোল্লার ছেলে মো. ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২০)।

নিহত নজরুল বেপারী ছিলেন দৌলতদিয়া ঈমানখা পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে দুটি মামলা ছিল।

পুলিশ জানায়, গত ২২ জুন রাত ১২টার দিকে নজরুল নিজ বাড়ি থেকে দোকানের চাবি নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীর উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন (২৩ জুন) সকাল পৌনে ৭টায় ঈমানখা পাড়ার রেলওয়ে সীমানা পিলারের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার

মরদেহের মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের ভাই এরশাদ বেপারী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শুরু করলে রনি ও ঝড়ুর সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ জুন রাত ২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে রনিকে এবং ২৭ জুন সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা জেলার সাভার থানার রেডিও কলোনি এলাকা থেকে ঝড়ুকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, নজরুলের সঙ্গে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও শত্রুতা ছিল। একপর্যায়ে তারা আরও কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে নজরুলকে হত্যা করে।

পরে রনির দেখানো মতে ঈমানখা পাড়ার রেল লাইনের পূর্ব পাশে রেলের ডোবার পানিতে ফেলে রাখা হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছোলদা এবং ঝড়ুর দেখানো মতে একটি স্টিলের ধারালো চাকু উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, রনির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র, মাদক, নারী নির্যাতনসহ ১৪টি মামলা এবং ঝড়ুর বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে।

Collected

Previous Articleপঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার
Next Article লিবিয়ায় দালাল চক্রের আস্তানায় দিপু, টাকা দিলে থামে নির্যাতন

এই বিভাগের আরো সংবাদ

সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি মিলছে

September 14, 2025

পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার

June 28, 2025

আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: আসিফ মাহমুদ

February 19, 2025

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

September 20, 2025

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

September 17, 2025

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

September 17, 2025

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

September 14, 2025
আজকের বিশেষ
ভৈরবের খবর

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

রাজনীতি

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

রাজনীতি

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

বাংলাদেশ

সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি মিলছে

www.Bhairabnews.com নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে। আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি। তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক: মোঃ আলামিন গাজী
রসুলপুর, ভৈরব-কিশোরগঞ্জ।
Email: [email protected],
  • Home
  • About Us
  • Contact us
  • Privacy Policy
Facebook X (Twitter) Instagram Pinterest
© 2025 BhairabNews. Designed by BhairabNews.

Type above and press Enter to search. Press Esc to cancel.