1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক ট্রাম্পের! আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৫ Time View

সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার। অন্যান্য দিনের তুলনায় এ দিনের গুরুত্ব বেশি। জুমার দিন জুমার নামাজের জন্য যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে সে তত বেশি সওয়াব পাবে।

যখন জুম্মার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভি সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো। তারপর আগমনকারী একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন। (বুখারি, হাদিস: ৮৮২)

জুমার দিনের বিশেষ আমল

রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।

এমনিতেই তিরমিজি শরিফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সঙ্গে সঙ্গে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো।

দোয়া কবুলের দিন জুমা

জুমা দিনের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এ দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া করলে তা কবুলের আশা করা যায়। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, 

হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমার দিনের যে মুহূর্তে (দোয়া কবুল হওয়ার) আশা করা যায় তা আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করো। (তিরমিজি, মুসলিম, মিশকাত, তালিকুর রাগিব)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমার দিনে একটা এমন সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে, অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (মুসলিম, মুসনাদে আহমাদ)

জুমার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কখন?

জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময় এ সম্পর্কে ৪৫টা মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এ সময়টিতে দোয়া করলে তা কবুল হয়। যা হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে। আর সে সময়টি হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। (মুসনাদে ইবনে আবি শাইবা, তিরমিজি)

সুরা কাহফ তেলাওয়াতের আমল

১. হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর (পরবর্তী) জুমা পর্যন্ত নূর হবে।

২. হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে, সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT

Warning: Undefined array key "config_theme" in /home/bhairabi/bhairabnews.com/wp-content/themes/LatestNews/include/root.php on line 29