Close Menu
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Facebook X (Twitter) Instagram
SUBSCRIBE
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Home » চোখ রাঙাচ্ছে এইচএমপি ভাইরাস, আতঙ্কজনক খবর দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

চোখ রাঙাচ্ছে এইচএমপি ভাইরাস, আতঙ্কজনক খবর দিলো যুক্তরাষ্ট্র

Bhairab NewsBy Bhairab NewsJanuary 18, 2025Updated:September 15, 2025
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

চোখ রাঙাচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। চীন, ভারত, মালয়েশিয়াসহ এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে উদ্বেগজনক হারে বেড়েছে এইচএমপিভি সংক্রমণের হার।

বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, চীনে নতুন করে এইচএমপি ভাইরাসে আক্রান্ত রোগী বাড়তে থাকায় দেখা দিয়েছে চরম উদ্বেগ। দেশটিতে এইচএমপিভি সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে। যেন কোভিডের প্রথম দিকের পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে এই চিত্র। যদিও চীন স্পষ্ট করে কিছু না বলায়, এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। 
 
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল বিশেষ করে মিসৌরি, কানসাস, নেব্রাস্কা এবং আইওয়া অঙ্গরাজ্যে এইচএমপিভি সংক্রমণের হার বেড়েছে। 
 
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, নমুনা পরীক্ষা করতে আসা রোগীদের ৫ দশমিক আট তিন শতাংশ এইচএমপিভি পজিটিভ। যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সংক্রমণের হার সবচেয়ে বেশি শিশু ও বয়স্কদের মধ্যে।
 
এছাড়াও ভারত, মালেয়শিয়া, হংকংয়েও এই ভাইরাসের সংক্রমণে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। 
 
ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এরই মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্রসহ বেশকিছু রাজ্যে জারি করা হয়েছে সতর্কবার্তা। আর মাস্ক পরার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে মালেয়শিয়া সরকার।
 
অন্যদিকে, বাংলাদেশে এইচএমপিভি আক্রান্ত এক নারী মারা গেছেন। মহাখালী সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সানজিদা আক্তার (৩০) নামের ওই নারীর মৃত্যু হয়। 
 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন সংক্রামকব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার। তিনি জানান, ওই নারী বুধবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান। তবে তিনি যে শুধু এইচএমপি ভাইরাসের জন্যই মারা গেছেন, এটা বলা যাচ্ছে না। ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল, যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।
 
আইইডিসিআর সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের একটি রিপোর্ট পাওয়া গেছে। তিনি এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন।
Previous Articleখোলাস্থানে হচ্ছে না ট্রাম্পের অভিষেক, কারণ কী?
Next Article সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

এই বিভাগের আরো সংবাদ

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

June 28, 2025

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

June 28, 2025

চীনের এআই ডিপসিকে টালমাটাল মার্কিন প্রতিষ্ঠানগুলো, সতর্কবার্তা বললেন ট্রাম্প

January 28, 2025

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

September 20, 2025

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

September 17, 2025

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

September 17, 2025

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

September 14, 2025
আজকের বিশেষ
ভৈরবের খবর

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

রাজনীতি

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

রাজনীতি

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

বাংলাদেশ

সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি মিলছে

www.Bhairabnews.com নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে। আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি। তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক: মোঃ আলামিন গাজী
রসুলপুর, ভৈরব-কিশোরগঞ্জ।
Email: [email protected],
  • Home
  • About Us
  • Contact us
  • Privacy Policy
Facebook X (Twitter) Instagram Pinterest
© 2025 BhairabNews. Designed by BhairabNews.

Type above and press Enter to search. Press Esc to cancel.