1. mdalamingazi.com.bd@gmail.com : Bhairab News :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আপনার ভোটকেন্দ্র কোনটি এবং ভোটার নম্বর কীভাবে জানবেন আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে। ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহার করেছে ইসি। বিএনপি ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২ পঞ্চগড়ে জাল টাকার নোটসহ প্রতারক গ্রেফতার সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা! পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ

চীনের এআই ডিপসিকে টালমাটাল মার্কিন প্রতিষ্ঠানগুলো, সতর্কবার্তা বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত (এআই) চীনা কোম্পানি ডিপসিকের তৈরি নতুন প্রযুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা কোম্পানিগুলোর অপেক্ষাকৃত সস্তা ও দ্রুতগতির এআই পদ্ধতি তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

গতকাল সোমবার ফ্লোরিডায় ট্রাম্প বলেন, ‘চীনা কোম্পানির তৈরি করা ডিপসিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চালু হওয়ার বিষয়টি আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমন একটি সতর্কবার্তা দিচ্ছে যে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াকে মনোযোগের কেন্দ্রে রাখতে হবে আমাদের।’

গতকাল বিনিয়োগকারীরা বিশ্বজুড়ে তাদের প্রযুক্তির শেয়ার বিক্রি করেছে। কম খরচের চীনা বুদ্ধিমত্তার মডেলটির উত্থানের কারণে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই প্রযুক্তির আধিপত্য হুমকিতে পড়বে বলে আশঙ্কা তাদের। চীনের স্বল্প খরচের ডিপসিকের কারণে নিউইয়র্কের পুঁজিবাজার ওয়ালস্ট্রিটে টালমাটাল অবস্থা। চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনবিডিয়ার শেয়ারমূল্য পাঁচ হাজার কোটি মার্কিন ডলার কমেছে। অন্যান্য মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানের শেয়ারের দরও নিম্নমুখী।

ট্রাম্প বলেন, ‘আমি চীন ও কিছু চীনা কোম্পানি সম্পর্কে পড়ছি। বিশেষ করে একটি কোম্পানি অপেক্ষাকৃত দ্রুতগতির এবং অনেক কম খরচের এআই পদ্ধতি নিয়ে আসছে। আর এটা ভালো। কারণ, আপনাদের অনেক বেশি অর্থ খরচ করতে হবে না। আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখি, সম্পদ হিসেবে দেখি।’

কেন এটাকে ইতিবাচক ভাবছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। কারণ, আপনারাও কাজটি করবেন। আশা করি, আপনাদের বেশি খরচ করতে হবে না, কিন্তু একই ফল পাবেন।’

ট্রাম্পের দাবি, চীনা নেতারা তাঁকে বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে মেধাবী বিজ্ঞানীরা আছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীনা প্রতিষ্ঠানগুলো যদি অপেক্ষাকৃত কম খরচের এআই প্রযুক্তি নিয়ে আসে, তবে মার্কিন কোম্পানিগুলো তা ব্যবহার করবে।

ট্রাম্প বলেন, ‘আমাদের আইডিয়া তো সব সময়ই আছে। এ ক্ষেত্রে আমরা সব সময়ই প্রথম। তাই আমি বলব অত্যন্ত ইতিবাচক কিছু তৈরি হওয়ার বিষয়টিও ইতিবাচক। সুতরাং কোটি কোটি অর্থ খরচ না করে আপনারা যদি কম খরচ করেন, তাহলে একই সমাধান পাবেন বলে আশা করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

www.bhairabnews.com  নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে।

আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি।
তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।

© All rights reserved © 2026 Bhairab News
Theme Customized BY Gazi Tech IT

Warning: Undefined array key "config_theme" in /home/bhairabi/bhairabnews.com/wp-content/themes/LatestNews/include/root.php on line 29