Close Menu
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Facebook X (Twitter) Instagram
SUBSCRIBE
  • প্রচ্ছদ
  • ভৈরবের খবর
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • খেলা
  • অন্যান্য
    • ইসলাম
    • প্রযুক্তি
    • চাকরি
    • স্বাস্থ্য
    • বিনোদন
Bhairab News
Home » খোলাস্থানে হচ্ছে না ট্রাম্পের অভিষেক, কারণ কী?
আন্তর্জাতিক

খোলাস্থানে হচ্ছে না ট্রাম্পের অভিষেক, কারণ কী?

Bhairab NewsBy Bhairab NewsJanuary 18, 2025Updated:September 15, 2025
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

প্রতি চার বছর পরপর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অভিষেকের এ আয়োজন হয় বেশ জমকালো। আমন্ত্রণ পান অনেক অতিথি। থাকে নানা আয়োজন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্নরকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন।

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলাস্থানে হয়ে থাকে। এবার দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার (১৭ জানুয়ারি) ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পে লেখেন, ‘দেশজুড়ে আর্কটিক ব্লাস্ট চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি।’
 
মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম।
 
এর আগে ১৯৮৫ সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগ্যান। সেবারও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেয়া হয়েছিল। ফলে প্রায় ৪০ বছর খোলাস্থানের পরিবর্তে ক্যাপিটাল হিলের ভেতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্পের  অভিষেক অনুষ্ঠান।
 
এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। তালিকায় ইউরোপের মধ্যমপন্থিদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের তালিকায় রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই।
 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্তর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না।
 
আমন্ত্রিতদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামও। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেন। এসময় জিনপিং ট্রাম্পকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা।
 
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট দাওয়াত পেলেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি এড়িয়ে যান। ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে।
Previous Articleটিকটক নিষিদ্ধের আইন বহাল রাখলেন মার্কিন সুপ্রিম কোর্ট
Next Article চোখ রাঙাচ্ছে এইচএমপি ভাইরাস, আতঙ্কজনক খবর দিলো যুক্তরাষ্ট্র

এই বিভাগের আরো সংবাদ

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

June 28, 2025

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

June 28, 2025

চীনের এআই ডিপসিকে টালমাটাল মার্কিন প্রতিষ্ঠানগুলো, সতর্কবার্তা বললেন ট্রাম্প

January 28, 2025

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

September 20, 2025

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

September 17, 2025

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

September 17, 2025

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

September 14, 2025
আজকের বিশেষ
ভৈরবের খবর

ভৈরবে গতকাল রাতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে চলাকালীন সময়ে আনন্দ নামে এক যুবক নিহত

রাজনীতি

শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

রাজনীতি

পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু

রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গ্রেফতার ৯

প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

বাংলাদেশ

সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি মিলছে

www.Bhairabnews.com নিউজ ওয়েবসাইটটি বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রচার করা হচ্ছে। আমরা সাধারণত কোন খবর তৈরি করিনা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে উৎসসহ প্রচার করে থাকি। তাই কোন সংবাদে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত সাইটে যোগাযোগ করার অনুরোধ রইল।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক: মোঃ আলামিন গাজী
রসুলপুর, ভৈরব-কিশোরগঞ্জ।
Email: [email protected],
  • Home
  • About Us
  • Contact us
  • Privacy Policy
Facebook X (Twitter) Instagram Pinterest
© 2025 BhairabNews. Designed by BhairabNews.

Type above and press Enter to search. Press Esc to cancel.